ঝিনাইদহে ধানক্ষেতে থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকার মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে ধানক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন কৃষকরা।পরে তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..