বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়।আদেশে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন সিসিটিভিতে ধারণকৃত ভিডিও রেকর্ড প্রতি ৭ (সাত) দিন পর পর ই-মেইলের মাধ্যমে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (controller@bmeb.gov.bd) ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) (dcexam@bmeb.gov.bd) বরাবর পাঠাতে হবে।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে এতে আরো বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং মাদ্রাসা প্রধানদেরও অনুলিপি দেওয়া হয়েছে।