বিষয়টি জানার পরই ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, ‘আমি প্রতারণার শিকার হয়েছি।’শিপন জানান, তখন তিনি নিয়মিত ইউটিউব কনটেন্টে কাজ করতেন।একটি রোমান্টিক-কমেডি ঘরানার সিরিয়ালের প্রস্তাব পেয়ে তিনি এতে যুক্ত হন। মাত্র পাঁচ দিনেই শুটিং শেষ হয়। এরপর দীর্ঘ সময় কোনো খবর না থাকলেও নির্বাচনের আগের দিন তিনি জানতে পারেন, সেই কাজটি ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমা হলে মুক্তি পাচ্ছে।এই কনটেন্টটির নাম ‘বরিশাইল্ল্যা পরী’, যা ১৩ ফেব্রুয়ারি দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।অভিমান থেকেই সিনেমাটির প্রচারণায় অংশ নেননি শিপন।

এ বিষয়ে পরিচালক সালমান জসিম দাবি করেন, শুরু থেকেই তিনি সিনেমা নির্মাণ করেছেন। তার মতে, এতে ৫টি গান ও অ্যাকশন দৃশ্য রয়েছে, যা সাধারণ নাটকে সচরাচর থাকে না।তবে শিপনের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছে, এখন নাটকের গান হিট হয়। সে কারণে তারা দুটি গান রেখেছে। পরে আবার তারা বলে, নাটকে নতুন কিছু করতে চায়। সিনেমার মতো মারামারি রাখবে, এটা নাকি নাটকের জন্য ভালো হবে।