ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক পুলিশপ্রধান ওম প্রকাশের মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বেঙ্গালুরুতে তার নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওম প্রকাশের মরদেহ।মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ জানিয়েছে, সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা ওমের স্ত্রী পল্লবী পুলিশকে মরদেহ সম্পর্কে খবর দেন। পুলিশ পল্লবী এবং তার মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
ওম প্রকাশ বেঙ্গালুরুতে এইচএসআর লেআউটে তার তিনতলা বাড়ির নিচতলায় থাকতেন।পিটিআইকে পুলিশ জানিয়েছে, তারা পরিবারের সদস্যের জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওম প্রকাশ ১৯৮১ ব্যাচের একজন ভারতীয় পুলিশ পরিষেবা (আইপিএস) কর্মকর্তা ছিলেন। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি কর্নাটকের ডিজিপি’র দায়িত্ব পালন করেছেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..