বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ—এই তিন ভাগে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। প্রথম দিন থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, সুষ্ঠু-সুন্দর ভোট অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’