ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে নেতানিয়াহুর প্রকাশ্য উপস্থিতি না থাকায় এ জল্পনা আরো জোরালো হয়েছে। নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে শেষ ভিডিও প্রকাশের পর প্রায় তিন দিন পার হয়ে গেছে এবং তার সর্বশেষ ছবি প্রকাশের পর প্রায় চার দিন হয়ে গেছে।এরপর থেকে তার নামে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারে দেওয়া হয়েছে।এর আগে নিয়মিতই নেতানিয়াহুর ভিডিও প্রকাশ করা হতো। কখনো প্রতিদিন একটি, আবার কখনো দুই থেকে তিনটি ভিডিওও প্রকাশ পেত। কিন্তু গত তিন দিনে কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর এক ফোনালাপের বিষয়ে এলিসি প্যালেস একটি প্রতিবেদন প্রকাশ করলেও সেখানে কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি; কেবল ওই আলোচনার লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে।তবে এসব তথ্যের ভিত্তিতে যে জল্পনা ছড়িয়েছে, তা এখনো কোনো সরকারি সূত্রে নিশ্চিত করা হয়নি।