কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন) এর আয়োজনে এই সমাবেশে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান ও নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি।এসময় তিনি সুশীলা কার্কি কর্তৃক সংসদ ভেঙে দেওয়ার সমালোচনা করে তিনি সংসদ পুনর্বহালের দাবি জানান। বিক্ষোভের একদিন আগে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী নামে একটি ইউনিট গঠনের ঘোষণা দেয় সিপিএন। ছাত্রদের বিক্ষোভের মুখে চলতি বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করেছিলেন ওলি।