ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ক্রেমলিনে পুতিনের সঙ্গে গভীর রাত পর্যন্ত আলোচনা চালান, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের অবসানে কোনো সমঝোতামূলক সাফল্য অর্জিত হয়নি।
ক্রেমলিন বুধবার জানায়, ইউক্রেনে রুশ সেনাবাহিনীর সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের সাফল্য তাদের অবস্থানকে শক্তিশালী করেছে। তারা যোগ করে, দুই পক্ষ কোনো ‘সমঝোতা’ খুঁজে পায়নি এবং কিয়েভের ন্যাটোর সঙ্গে সম্পর্ক এখনো একটি প্রধান প্রশ্ন হিসেবে রয়ে গেছে।একজন এএফপি প্রতিবেদক ওভাল অফিসে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তারা গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভালো একটি বৈঠক করেছে।’তিনি যোগ করেন, ‘ওই বৈঠক থেকে কী বেরিয়ে আসবে, আমি বলতে পারছি না, কারণ এতে দুই পক্ষেরই ভূমিকা থাকে।’