আমার মা বেগম খালেদা জিয়া সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করে গেছেন। আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার গভীরভাবে অনুভব করছি।’ একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, ‘যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে।’ গতকাল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়।