আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজতর করা এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে লন্ডনে এই সেমিনারের আয়োজন করা হয়। পলিসি ফর গুড গভর্ন্যান্স ইউকে এই সেমিনারের আয়োজন করে।পলিসি ফর গুড গভর্ন্যান্সের কো-অর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। প্যানেল আলোচক হিসেবে ব্যরিস্টার মাহাবুবুর রহমান, ব্যরিস্টার মেহনাজ মান্নান এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন, রাজনীতিবিদ নাসির আহমেদ শাহিন এবং নাজমুল হুদা সাগর নির্বাচন কমিশনের গৃহীত নানা বিষয় নিয়ে আলোকপাত করেন।
সেমিনারে আরো বক্তব্য দেন ব্যারিস্টার মাহাবুব তোহা, ব্যারিস্টার কানিশ ফাতেমা, রাজনীতিবিদ ডালিয়া লাকুরিয়া, সাইফুল ইসলাম মিরাজ, আরিজ আহমেদ, ব্যারিস্টার ইফতেখার রনি, ব্যারিস্টার ফয়সল আহমদ, ব্যবসায়ী ফারুক হোসেন, আলাউদ্দিন রাসেল, শেখ সোহেল মিয়া, সাংবাদিক আব্দুল কাদের জিলানী, জান্নাতুন নেসা চয়ন, লাভলী বেগম, শেখ মাঝহারুল ইসলাম সোহান, মহিউদ্দিন আহমেদ, ইফরাদ হোসেন, মাজেদুর রহমান রুনু, মো. সাইফুদ্দিন, মারুফ গিয়াস বাপ্পি, আমিনুল হাসান, মাকসুদুর রহমান, তুহিন মোল্লা প্রমুখ।