যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনাসভার আয়োজন করা হয়। রবিবার (২১ সেপ্টেম্বর) ডাটা গ্রুপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়াশিংটন ডিসি বিএনপি।
আলোচনাসভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ওয়াশিংটন ডিসি বিএনপির সদস্য শফিক মোল্লা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ওয়াশিংটন ডিসি শাখার সহ-সভাপতি শাহাদাত সোহরাওয়ার্দী।আর সভা যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম এবং সৈয়দ সালেহ মুনসুর পরশ।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও পলিটিক্যাল থিংক ট্যাংকের প্রধান ও স্কুল অব লিভারশিপের প্রেসিডেন্ট গোলাম রাব্বানী নয়ন নয়ন বাংগালি। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ বুঝতে হলে কৌশল রপ্ত করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে—সেই লক্ষ্যেই আমরা ‘বাঙালির পাঠশালা’ চালিয়ে যাচ্ছি।তিনি আরো বলেন, ‘বিশ্ব আজ জেনজি প্রজন্মের দ্বারা প্রভাবিত।তাদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে রাজনীতির নতুন কাঠামো গড়ে তুলতে হবে।’অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক পার্টির সদস্য আনিস খান। বিএনপি ওয়াসিংটন ডিসি শাখার সহ সভাপতি কাজি এম রহমান, মোশাররফ হোসেন, মিয়া মজনু, জাহিদ খান। সভায় আরো বক্তব্য দেন বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শামীম, স্থানীয় বিএনপির সদস্য মহিঊদ্দিন আনোয়ার, তৌহিদুল ইসলাম প্রমুখ।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মো. সালাহউদ্দিন ভূঁইয়া, পল্লব আনসারি, আলী হায়দার, মো. আনোয়ার, বাহাদুর হোসেন, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর খান, মেহেদী খান, তালহা রহমান মো. আলাউদ্দিন, আনসার আহমেদ, মহসিন মিয়া, আসিফ রেজা, মো. সাগর, মো. হুদা এবং শিমু আনসারিসহ অনেক নেতাকর্মী। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে বিএনপিকে জয়ী করতে প্রবাস থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে বিএনপির ৪৭ বছরের ইতিহাসের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।







