ছন্দহীনতার কারণে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার ও বোলার অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীকে বাদ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে।নিউজিল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে।স্পিনার কোল ম্যাককনকি জায়গায় খেলছেন পেসার জ্যাকব ডাফি।স্যান্টনার জানিয়েছেন, তার দল ভারতকে এমন রানে আটকে রাখতে চায় যেন তারা লক্ষ্য তাড়া করতে পারে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, আগে ব্যাটিং পাওয়ায় তিনি খুশি এবং ফাইনাল নিয়ে তার দল রোমাঞ্চিত।
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।