সম্প্রতি একটি চুরির ঘটনায় আবারও শিরোনামে এসেছেন এই অভিনেত্রী।গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ তাকে আটক করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী রূপা দত্ত অভিনয়ের আগ্রহ থেকে টলিউডে সুযোগ না পেয়ে মুম্বাই চলে যান। সেখানে ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে তিনি বেশ পরিচিতি লাভ করেন।অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ ছবিতেও কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে কয়েকটি ছোট সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখন তিনি পরিচিত নানা অপরাধের কারণেই।ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে, এর আগেও ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেট মারতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন রূপা। সে সময় তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করেছিল পুলিশ।ওই ঘটনায় তাকে জেল হেফাজতেও যেতে হয়েছিল।মিথ্যা অভিযোগকারী হিসেবেও নাম রয়েছে তার। ২০২০ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগ এনেছিলেন রূপা। পরে পুলিশি তদন্তে জানা যায়, তিনি ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে পরিচালক অনুরাগ কশ্যপের আলাপচারিতা বলে দাবি করেছিলেন।