শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
তৌফিকুর রহমান বলেন, ‘তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।এর আগে, গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বগুড়ার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এই মনোনয়নপত্র জমা দেন।