রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানের এসব অস্ত্র উদ্ধরা করা হয়। পরে এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায়।আইএসপিআর জানায়, আজ সকাল ১১টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম।তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি।