বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর ও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান। ইতালির বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।’জবাবে রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি জোরদারে ইতালি আগ্রহী। বিশেষ করে প্রযুক্তি স্থানান্তর ও মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান এবং ইতালির ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লিও উপস্থিত ছিলেন।