বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ৪২১ জন।চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৭৮৩ জন। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী ১০ হাজার ৪৬৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৬৪০ জন এবং ছাত্রী ৪ হাজার ৮২৩ জন।বাউবির এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bou.ac.bd) পাওয়া যাবে।