আহত হয়েছে অন্তত ৪০ জন।জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণের বড় দুই সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা রজনীকান্ত লেখেন, ‘এত গুলো নিষ্পাপ মানুষের প্রাণনাশের ঘটনায় আমার মনে গভীর বিষাদের তৈরি করেছে।যারা নিজের প্রিয়জনকে হারিয়েছে আমি সেসব পরিবারের প্রতি সমব্যথী।’প্রবীণ অভিনেতা কমল হাসনও এখন রাজনীতিতে। তিনি সরাসরি তামিলনাড়ু সরকারের কাছে আর্জি জানিয়েছেন। ঘটনার পরেই এক্স হ্যান্ডলে কমল হাসান লেখেন, ‘কারুরের এই ঘটনা ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছে আমাকে।ওখানে দমবদ্ধ হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন সেই সব পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি তামিলনাড়ু সরকারের কাছে অনুরোধ করব, সবাইকে উদ্ধার করে যত দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।’এদিকে জনসভায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়। এ অভিনেতা বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। সান্ত্বনার যতই কথা বলা হোক না কেন, আপনজন হারানোর বেদনা অসহনীয়।