খবরে বলা হয়, ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন শেষে বিদেশ থেকে ফেরার পর অভিনেতা দম্পতির গন্তব্য ছিল জুহু এলাকার বাসভবন। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে আঘাত করে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।