ইস্তফাপত্রে আবু হানিফ উল্লেখ করেন, ‘আমি দীর্ঘদিন ধরে যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা জেলা কমিটি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের মর্যাদা রক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার শহীদ ও অসংখ্য আহত জুলাই যোদ্ধার রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে গেছি।তিনি আরো বলেন, ‘তবে সাম্প্রতিক সময়ে কিছু অনৈতিক কর্মকাণ্ড ও সংগঠনের চেতনার পরিপন্থী আচরণ আমাকে গভীরভাবে পীড়া দিয়েছে। বিবেকের তাড়নায় মনে করছি এই পদে থেকে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।’
এ ব্যাপারে আবু হানিফ জানান- যেখানে শহীদদের আত্মত্যাগের মূল্য নেই এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি সেখানে আমি থাকতে চাই না।আজ থেকে বৈষম্যবিরোধী সংগঠনের সকল পদ থেকে অব্যাহত নেই।আপনি এনসিপি থেকে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, আমি কখনো এনসিপি’র সঙ্গে যুক্ত ছিল না, ভবিষ্যতেও থাকব না।