চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান, হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন, নিয়মিত ব্যায়ামও করেন না ট্রাম্প। কারণ ট্রাম্প এসব কিছুই বিরক্তিকর মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।মাঝে মাঝে তাকে বৈঠক চলার সময় ঘুমিয়ে পড়তে দেখা গেছে। অনেক ক্ষেত্রে প্রশ্ন শুনতেও অসুবিধা হয়েছে ট্রাম্পের। দ্য জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে জনসমক্ষে চলা বিতর্কে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, নিজের স্বাস্থ্যকে সম্পূর্ণ নিখুঁত বলে বর্ণনা করেছেন।সংবাদপত্রটি ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নেওয়ার সময় এক ‘হঠাৎ ফোনালাপের’ শুরুতে তিনি বলেন, ‘চলুন আবার স্বাস্থ্য নিয়ে কথা বলি, পঁচিশতম বারের মতো। আমার স্বাস্থ্য একেবারে নিখুঁত আছে।’ ট্রাম্প বলেন, ‘তিনি গত ২৫ বছর ধরে চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন খাচ্ছেন, যদিও এতে তার সহজেই কালশিটে পড়ে।’
ট্রাম্প বলেন, ‘অ্যাসপিরিন রক্ত পাতলা করার জন্য ভালো আর আমি চাই না ঘন রক্ত আমার হৃদয়ের ভেতর দিয়ে প্রবাহিত হোক।’ তিনি প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন খান, যেখানে চিকিৎসকেরা কখনো কখনো ৮১ মিলিগ্রামের পরামর্শ দেন। তিনি বলেন, ‘চিকিৎসকেরা চায় আমি কম মাত্রায় খাই। কিন্তু এত বছর পর তিনি অভ্যাস বদলাতে চান না।’
এক বিবৃতিতে ট্রাম্পের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা বলেন, ‘ট্রাম্প একটি সিটি স্ক্যান করিয়েছিলেন যাতে নিশ্চিতভাবে দেখা গেছে কোনো হৃদরোগজনিত সমস্যা নেই এবং পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।’ ট্রাম্পের শিরার এক ধরনের সমস্যা ধরা পড়ার পর তাকে কম্প্রেশন মোজা পরার পরামর্শ দেওয়া হয়েছিল।কিন্তু তিনি তা মানেননি।
ট্রাম্প বলেন, ‘আমার ভালো লাগেনি।’ কারণ তিনি এখন ডেস্ক থেকে বেশি ঘন ঘন উঠে দাঁড়ান, যা তার পায়ের ফোলাভাব কমিয়েছে। তবুও প্রেসিডেন্ট বলেন, তিনি গলফ খেলা ছাড়া কোনো ধরনের নিয়মিত ব্যায়াম করতে পছন্দ করেন না। ট্রাম্প বলেন, ‘আমার ভালো লাগে না। এটা বিরক্তিকর। ট্রেডমিলে ঘণ্টার পর ঘণ্টা হাঁটা বা দৌড়ানো, যেমন কিছু মানুষ করে, সেটা আমার জন্য নয়।’
ট্রাম্প দাবি করেন, তিনি জনসমক্ষে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন, কারণ তিনি এটিকে আরামদায়ক মনে করেন। কিছু ছবিতে তার হাতের কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি এখন মেকআপ সঙ্গে রাখেন। তিনি বলেন, ‘আমার কাছে মেকআপ আছে। যে মেকআপ সহজে লাগানো যায়, প্রায় ১০ সেকেন্ড লাগে।
ট্রাম্প বলেন, ‘তার শ্রবণশক্তিতেও কোনো সমস্যা নেই। ফটোগ্রাফাররা আমি ঘুমাচ্ছি ভেবে ছবি তোলেন, কিন্তু কখনো কখনো তারা আমার চোখের পলক ফেলার ছবি তুলে ফেলে। আর তারা পলক ফেলার মুহূর্তটাই ধরে ফেলে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..