ইয়াগো ও তার বড় ভাই ইসাগো দুজনেই চেলসির একাডেমিতে খেলছেন। তাদের বাবা থিয়াগো সিলভা ২০২০ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে চেলসিতে যোগ দেওয়ার পরই দুই ভাই ক্লাবটির একাডেমিতে ভর্তি হনদুজনের জন্ম ব্রাজিলে হলেও ফিফার নিয়ম অনুযায়ী ইংল্যান্ডে পাঁচ বছর ধরে বসবাস করার কারণে তারা ইংল্যান্ডের পক্ষে খেলার যোগ্যতা অর্জন করেছেন।থিয়াগো সিলভা ৪১ বছর বয়সে বর্তমানে ফিরেছেন নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে। ব্রাজিল জাতীয় দলের সাবেক অধিনায়ক দলের হয়ে ১১৩টি আন্তর্জাতিক ম্যাচে রক্ষণ সামলেছেন। ইয়াগো বর্তমানে চেলসির অনূর্ধ্ব-১৫ দলে খেলছেন। অন্যদিকে, তার ভাই ইসাগো (১৬) ডিফেন্ডার হিসেবে চেলসির অনূর্ধ্ব-১৮ দলে খেলেন।
ইনস্টাগ্রামে ইয়াগো লিখেছেন, ‘ইংল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পাওয়া গর্বের মুহূর্ত। কঠোর পরিশ্রম অব্যাহত থাকবে।’
আগামী ডিসেম্বরের মধ্যভাগে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের ইউরোপীয়ান ডেভেলপমেন্ট টুর্নামেন্ট, যেখানে ইয়াগোকে দেখা যেতে পারে।
২০২৫ সালের শুরুর দিকে ফ্লুমিনেন্স ও চেলসির মুখোমুখি হওয়ার আগে থিয়াগোর স্ত্রী বেলে সিলভা ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘থিয়াগো এখন ব্রাজিলে খেললেও আমি আর ছেলেরা এখনও লন্ডনেই আছি।