টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ভারত। এই ফরম্যাটে তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট বিশ্বে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সবচেয়ে বিতর্কিত মন্তব্য এসেছে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারের কাছ থেকে। তার দাবি, ভারতের আধিপত্য নাকি ক্রিকেটকেই ‘ধ্বংস করে দিচ্ছে’।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৯৬ রানের বিশাল ব্যবধানে হারায় নিউজিলল্যান্ডকে। এই জয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে নেয় ভারত। বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক ভারতের এই জয়ে প্রশংসা করলেও আখতার ভিন্ন সুরে কথা বলেন।
পাকিস্তানের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম-এর ক্রিকেট টক শো-তে তিনি বলেন, ‘এটা এমন যেন কোনো মহল্লায় এক ধনী ছেলে সব গরিব বাচ্চাদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি।আট দলের মধ্যে চারটা রাখে, তারপর সেই চার থেকে আবার তিনটাকে নেয় এবং শেষে বলে, দেখো আমি জিতেছি। ভারত পুরো ক্রিকেটটাই নষ্ট করে ফেলেছে।’তার এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেয়। অনেক ভক্তই এটিকে ভারতের দাপুটে জয়ের পর হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।তবে ফাইনালের আগে আখতারের বক্তব্য কিছুটা ভিন্ন ছিল। তিনি তখন স্বীকার করেছিলেন যে ভারতই ফেভারিট, যদিও ‘ক্রিকেটের স্বার্থে’ তিনি নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন দেখতে চেয়েছিলেন।
তবে সমালোচনার মাঝেও ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন আখতার। তিনি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে বলেন, কঠিন সময়েও খেলোয়াড়দের ওপর আস্থা রাখার কারণে দল বড় টুর্নামেন্টে সফল হয়েছে।
এদিকে আখতার একা নন, ভারতের জয়ের পর আরও কয়েকজন পাকিস্তানি সাবেক ক্রিকেটারও বিতর্কিত মন্তব্য করেছেন।তাদের মধ্যে একজন সাবেক পেসার মোহাম্মদ আমির। একটি টক শোতে তিনি দাবি করেন, ভারতের জয়ের বড় কৃতিত্ব নাকি নিউজিল্যান্ডের বোলারদের।আমিরের মতে, কিউই বোলাররা পর্যাপ্ত চাপ সৃষ্টি করতে পারেনি, যার ফলে ভারতের ব্যাটাররা সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এ ক্যাটাগরির আরো নিউজ..