বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের।আমরা আশা করছি, আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।’সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে তারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন বলে জানান আইন উপদেষ্টা।