রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঢাকা-৪ এবং ৫ এর নির্বাচনী আসনের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব বলেন। এসময় তিনি প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘নারীদের অবদান উপেক্ষা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।আগামীতে বাংলাদেশের অগ্রগতি উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে জামায়াত।’ একই সঙ্গে নারীদের কর্মস্থলে নিরাপদে যাতায়াতের জন্য ইভেনিং সার্ভিস চালুর কথাও জানান দলটির আমির শফিকুর রহমান। তিনি আরো বলেন, ‘ক্ষমতায় এলে কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়নে কাজ করবে জামায়াত।’