মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫’ আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী কোনো অর্থবছরে অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে বা নির্ধারিত সীমার বেশি ব্যয় হলে সম্পূরক আর্থিক বিবৃতি জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। তবে সংসদ ভেঙে দেওয়ায় নির্ধারিত সময়ে তা উপস্থাপন সম্ভব হয়নি।নাসিমুল গনি বলেন, এ অবস্থায় সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে, যা এখন আইনে রূপ দিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।