তিনি বলেছেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ইনক্লুসিভ করতে সরকার চেষ্টা করবে। তবে কেন্দ্র পাহারার দায়িত্ব জনগণের।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবার শরিফে তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।ধর্ম উপদেষ্টা বলেন, ‘পার্লামেন্টে আলেম পাঠানো গেলে; মন্ত্রী-সচিব আলেম থেকে হলে দেশের চেহারা পাল্টে যাবে। কাঙ্ক্ষিত সাফল্যের জন্য আদর্শিক মানুষ প্রয়োজন। এতে পরিবর্তন হবে।’