রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিনের যৌথ সঞ্চানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
প্রধান অতিথি তার বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও যুদ্ধে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, বিএনপি সব সময় প্রবাসীদের পক্ষে কাজ করে। মালয়েশিয়াসহ বহির্বিশ্বে সব প্রবাসীদের পোস্টাল ভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সুত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ মিয়া, মালয়েশিয়া বিএনপির সহ-অর্থ সম্পাদক এম এ কালাম, মালয়েশিয়া বিএনপির সদস্য সুলতান বিন সিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব সাধারণ সম্পাদক বিএনপি, পুচং; আবু সাঈদ বাবুল, সভাপতি; কবির উদ্দিন পাঠান সাধারণ সম্পাদক বিএনপি কাম্পং জাওয়া, বদিউজ্জামান বেদন সহ-সভাপতি, আব্দুল্লান আল মাহমুদ রাসেদ যুগ্ন সাধারণ সম্পাদক বিএনপি বান্ডার সুবাং, খন্দকার মনিরুল ইসলাম সভাপতি, শাহিন মাতুব্বর সাধারণ সম্পাদক পান্ডামারান বিএনপি, আবুল বাশার সাংগঠনিক সম্পাদক, জাহিদ হোসেন শ্রম নেতা শ্রমিক দল মালয়েশিয়া, সহ শাখা, আঞ্চলিক, অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচশতাধিক নেতারা।