আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দারা ছাড়াও এগিয়ে আসে সেনাবাহিনী।স্থানীয় সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া দোকানপাটের মধ্যে ছিল খাবার হোটেল, মুদিমাল, জুতার দোকান, স্বর্ণের দোকান। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এদিকে, খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও পানির উৎসের অভাবে আগুন নিভাতে বিলম্ব হয়।ততক্ষণে হঠাৎ বৃষ্টিতে নিয়ন্ত্রণে আসে আগুন।