মানিকগঞ্জের দৌলতপুরে মায়ের গলায় বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে রবি চন্দ্র ভদ্রের (৪২) বিরুদ্ধে। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এই ঘটনা ঘটে।নিহত রানী ভদ্র (৬৪) ওই এলাকার মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী এবং ঘাতক রবি চন্দ্রের মা। দৌলতপুর থানার ওসি এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের পারিবারিক কলহে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রবি ধারালো বঁটি দিয়ে তার মায়ের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যান।দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই বিষয় নিয়ে গত রাতেও মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, একপর্যায়ে এই ঘটনাটি ঘটে।দৌলতপুর থানার ওসি এ আর এম আল মামুন জানান, আমরা রানী ভদ্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।এ ছাড়া ঘাতক রবিকে ধরার চেষ্টা চলছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..