উত্তরা কামারপাড়ায় অবস্থিত মামস্-এম.এ.আউয়াল মডেল স্কুলে প্লে গ্রুপ থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের ক্যাম্পাস মাঠে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল শরীফা আক্তার। তিনি বলেন, “সারা বছর আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের পেছনে অনেক কষ্ট ও মেহনত করেছি। আলহামদুলিল্লাহ, বছর শেষে আমরা আশানুরূপ ফলাফল পেয়েছি। শিক্ষার্থী ও গার্ডিয়ানদের সন্তুষ্টি আমাদের মেহনতের সার্থকতা প্রমাণ করে। আগামীতেও এই ধারাবাহিকতার সাফল্য বজায় রাখতে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট থাকব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস চেয়ারম্যান সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং অভিভাবকরাও ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও অভিভাবকদের সহযোগিতাকে এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত মূল্যায়ন, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক শিক্ষায় গুরুত্ব দিয়ে এম এ আউয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে পাঠদান কার্যক্রম আরও শক্তিশালী করা হবে, যাতে শিক্ষার্থীরা ফলাফলের পাশাপাশি চরিত্র গঠনে সমৃদ্ধ হয়ে উঠতে পারে।