চট্টগ্রামের মিরসরাইয়ে একরাতে চার বাড়ি ও এক প্রতিষ্ঠানে চুরি হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ইছাখালী, ওয়াহেদপুর ও খৈয়াছড়া ইউনিয়নে এসব চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে মঙ্গলবার (১৪ অক্টোবর) জোরারগঞ্জ ও মিরসরাই থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতের কোনো এক সময় মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আলমের দুইটি, তাঁর ভাই জসিম উদ্দিনের একটি এবং চাচাতো ভাই রেজাউল করিমের দুইটি গরু চুরি হয়।রাতের অন্ধকারে গোয়াল ঘরের তালা ভেঙে গরুগুলো নিয়ে যায় চোর। গরুগুলোর বর্তমান বাজার মূল্য সাড়ে চার লক্ষাধিক টাকা বলে দাবি গরুর মালিকদের। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নূরুল আলম।এদিকে, মিরসরাই উপজেলার বড় কমলদহ এলাকায় এন এস কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের ভেন্টিলেটর ভেঙে চোর পাঁচটি ল্যাপটপ, ৬০ হাজার টাকা ও ল্যাপটপের সরঞ্জাম নিয়ে গেছে।খবর পেয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।অপরদিকে, মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুয়ারু গ্রামের ওয়ারিশ মিঝিবাড়ী থেকে সোমবার রাতে শিকল কেটে ও তালা ভেঙে একটি ডিসকভার (চট্ট মেট্টো হ-২০-৫২০৩) মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোর। মোটরসাইকেল মালিক রাজমিস্ত্রি মোজাম্মেল হক এ ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।প্রতিনিয়ত অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন এলাকায় চুরি বেড়েছে। তাছাড়া চুরির বিষয়ে ভুক্তভোগীরা আইনি ঝামেলার কারণে অভিযোগ দেয় না। তবে পুলিশ কাজ অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, শুধু মিরসরাই না, চুরি সারাদেশে বেড়েছে।আমরা বিভিন্ন মামলায় অপরাধীদের গ্রেপ্তার করছি। তবে উপজেলার জনসংখ্যার তুলনায় এখানে পুলিশ সদস্যের সংখ্যা কম। স্থানীয় তরুণরা চুরি দমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, পালাক্রমে পাহারা দিয়ে নিজ নিজ এলাকায় চুরি ঠেকাতে পারে।
এ ক্যাটাগরির আরো নিউজ..