মিলারের সঙ্গে ছবি তুলে ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছেন ভারতীয় আরজে
Asad zaman
/ ২
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে ভারতের। রবিবারের সেই ম্যাচে ৭ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৬৩ রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার।
তবে মিলার প্রোটিয়াদের জয়ের নায়ক হলেও ভারতীয়দের কাছে সেদিন স্বাভাবিকভাবেই বনে গেছেন খলনায়ক।সেই মিলারের সঙ্গেই ম্যাচ শেষে মাঠে ছবি তোলেন ও ভিডিও করেন ভারতীয় রেডিও জকি (আরজে) ও ইনফ্লুয়েন্সার প্রিন্সি পারিখ।
পরে একটি রিলস বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।ব্যস, এতেই প্রিন্সি পারিখের ওপর ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় সমর্থেকরা। অনেকেই তাকে বডি শেমিং (শারীরিক গড়ন নিয়ে কটূক্তি) করেছে। এমনকি কেউ কেউ ধর্ষণ ও হত্যার হুমকিও দিয়েছে।হুমকি পাওয়ার পর ফেসবুক থেকে রিলসটি মুছে ফেলেছেন প্রিন্সি পারিখ। অবশ্য ইনস্টাগ্রামে রিলসটি এখনো রেখে দিয়েছেন। পারিখ জানিয়েছেন, হুমকির ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ করবেন।