আর রেখে যাচ্ছে হতভম্ব এক অভিজ্ঞতা।সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের ছিনতাই আশঙ্কাজনকভাবে বেড়েছে। সায়েদাবাদ, গুলিস্তান, মতিঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার থেকে শুরু করে মিরপুর পর্যন্ত—যেখানেই জ্যাম বা সিগনালে বাস দাঁড়ায়, সেখানেই বেড়েছে জানালায় হাত বাড়িয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা। কয়েক দিন আগে সায়েদাবাদের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।