জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। জানাজার নামাজকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় জানাজাস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকা।জানাজার আগে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।