যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলায় দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের সামনে সাধারণ মানুষকে মানববন্ধন করার ডাক দিয়েছে ইরান সরকার। স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে জড়ো হয়ে প্রতীকী ‘মানব শৃঙ্খল’ বা মানব বলয় তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে আসার জন্য মঙ্গলবার রাত ৮টা (ওয়াশিংটন সময়) পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের অভ্যন্তরীণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের সামরিক হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
মূলত আমেরিকার সম্ভাব্য কোনো পদক্ষেপ বা চাপের বিরুদ্ধে নিজেদের শক্তির জানান দিতেই এই কর্মসূচি হাতে নিয়েছে ইরান সরকার।ইরানের যুববিষয়ক উপমন্ত্রী আলিরেজা রাহিমি এক ভিডিও বার্তায় জানান, এই মানবশৃঙ্খল গঠনের পরিকল্পনাটি আসলে তরুণদের নিজেদেরই মস্তিষ্কপ্রসূত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন যুব সংগঠনের প্রস্তাবের ভিত্তিতেই দেশের সম্পদ রক্ষায় এই প্রতীকী প্রতিরোধের আয়োজন করা হয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..