এবার ভূমিকম্প আঘাত হেনেছে ইরানে। আজ মঙ্গলবার রানের গেরাশ অঞ্চলে এ ভূমিকম্প অনুভুত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। তারা জানায়, ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য উপসাগর ঘেঁষা গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরতায় ছিল।গত শনিবার থেকে ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শক্তিশালী বোমার আঘাতে প্রকম্পিত হচ্ছে ইরানের ভূখণ্ড। প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানও।এর মধ্যেই আজ দেশটিতে আঘাত হানল ভূমিকম্প।
এ ক্যাটাগরির আরো নিউজ..