রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি করচবে ছাত্রদল- এমনটি বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তটি সালাউদ্দিন আম্মার নিজেই শেয়ার করেছেন।
ওই দলীয় বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, সাম্প্রতিককালে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কর্মসূচিটি আজ সোমবার দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
এতে আরো লেখা রয়েছে, উক্ত কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতাকর্মীদের অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বিশেষ আহ্বান জানিয়েছেন।
এই বিজ্ঞপ্তির পাশাপাশি সালাউদ্দিন আম্মার নিজের একটি টিকটক অ্যাকাউন্টের লিংক জুড়ে দিয়ে লিখেছেন, আমার নতুন টিকটিক একাউন্ট, সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।
এর আগে সালাউদ্দিন আম্মার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিবাদন জানিয়ে টানানো ব্যানার ছিঁড়ে ফেলেন- এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..