রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য ও অভিযোগ সম্পর্কে পরে জানানো হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..