লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জিয়া রেমিট্যান্স ফোর্সের উদ্যোগে উপদেষ্টা কবির হোসেন পাটোয়ারী, মনির দেওয়ান ও সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মীর, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন এবং উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এক গৃহ প্রতিবন্ধী নারীকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী ) বিকেলে উপজেলার ৫ নং চন্ডীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাজী বাড়িতে বসবাসরত গৃহ প্রতিবন্ধী কুসুম বেগমের হাতে এ হুইলচেয়ার তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে চরম ভোগান্তিতে ছিলেন তিনি।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সতু, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান হোসেন রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জামাল পাটোয়ারী, রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সদস্য এ আর মিলন, জিয়া রেমিট্যান্স ফোর্সের উপদেষ্টা দিলিপ কুমার ছোটন এবং সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল চৌধুরী।
এ সময় উপস্থিত নেতারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও জিয়া রেমিট্যান্স ফোর্স ও বিএনপির সহযোগী সংগঠনগুলো এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
হুইলচেয়ার পেয়ে কুসুম বেগম ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের জন্য দোয়া কামনা করেন।