আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। পরবর্তী সময়ে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই ফরমাল চার্জ উপস্থাপন করা হবে।
এই অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে সাংবাদিকদের বলেছিলেন, নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংঘটিত হয়েছে, সেখানে কুখ্যাত ব্যক্তি শামীম ওসমান ও তার সহযোগীরা মানবতাবিরোধী অপরাধ করেছেন।আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। তারা জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।