আজ শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশের ফেরা নিয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই।আজ তার স্ত্রী দেশে আসবেন।’একই সঙ্গে এয়ার অ্যাম্বুল্যান্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।