এর মধ্যে ২২টি কারখানা পেয়েছে এলইইডি প্লাটিনাম সনদ, যা পরিবেশবান্ধব শিল্প স্থাপনার সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত।বর্তমানে বাংলাদেশে মোট ২৬৮টি এলইইডি সনদপ্রাপ্ত কারখানা রয়েছে। এর মধ্যে ১১৪টি প্লাটিনাম ও ১৩৫টি গোল্ড সনদপ্রাপ্ত। বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিং পাওয়া এলইইডি কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশে অবস্থিত, যা দেশটিকে সবুজ শিল্পায়নের বৈশ্বিক শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে।তৈরি পোশাক খাতে শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশের পোশাক খাত আজ বৈশ্বিকভাবে টেকসই শিল্পায়নের মানদণ্ড স্থাপন করেছে। এই অর্জন আমাদের পরিবেশবান্ধব উৎপাদনের প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করেছে।’তিনি আরো বলেন, ‘এই সাফল্য দেশের তৈরি পোশাক খাতের টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব নীতির প্রতি অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে।’