বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd এ পাওয়া যাবে।এতে আরো বলা হয়, ৪ বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।