দেশের সরকারি স্কুলগুলোতে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন আজ শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত— অনলাইনে gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। প্রতিটি আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভর্তির বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে।
আবেদনের প্রধান নিয়মাবলি
ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসারে অনলাইনে ফরম পূরণ করতে হবে।কোটা (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ইত্যাদি) পাওয়ার দাবি থাকলে সংশ্লিষ্ট বাক্সে অবশ্যই টিক (✔) দিতে হবে, না হলে কোটা বিবেচনায় আসবে না।
আবেদনকারীর রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, JPEG ফরম্যাট) আপলোড করতে হবে।ফরম সাবমিট করার পর ছবিসহ Applicant’s Copy প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে হবে।এই কপিতে থাকা User ID দিয়ে ফি পরিশোধ করতে হবে।এসএমএসের মাধ্যমে ফি প্রদানের নিয়ম১. প্রথম এসএমএস : GSA <space> User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।উদাহরণ : GSA ABCDEF → Send to 16222
একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে বা অসদুপায় গ্রহণের প্রমাণ মিললে আবেদন বাতিল করা হবে। আবেদনপত্রে দেওয়া তথ্যই পরবর্তী সব কার্যক্রমে ব্যবহার হবে, তাই তথ্যের সঠিকতা নিশ্চিত করতে হবে।ভর্তি-বিষয়ক বিস্তারিত নিয়ম, নীতিমালা ও বিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।