এরপরই সাকিবের মাগুরার বাড়ির এক ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে চলছে সংস্কার কাজ।গেট মেরামতের পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার দৃশ্য দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ফিরছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার?
উল্লেখ্য, জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর মাগুরা-১ আসনের সাবেক আওয়ামী সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফেরেননি।তবে বিশ্বের নানা প্রান্তের ফ্রেঞ্চাইজি লিগে খেলছেন নিয়মিত।