এই সময়ের মধ্যে তিনি ১,৯০০-এর বেশি পৃষ্ঠার অর্কেস্ট্রাল সুর লিখেছেন। এমনকি প্যান্ডোরার বাসিন্দাদের জন্য একেবারে নতুন ধরনের বাদ্যযন্ত্রও তৈরি করেছেন।ছবির সম্পাদনা শেষ মুহূর্ত পর্যন্ত চালু থাকায়, মুক্তির মাত্র পাঁচ দিন আগে শেষ সংগীতের কাজ শেষ করেন ফ্র্যাংলেন। তিনি জানান, এই ছবিতে একটি সাধারণ হলিউড ছবির তুলনায় প্রায় চার গুণ বেশি সংগীত ব্যবহার করা হয়েছে।প্রায় পুরো ১৯৫ মিনিটের ছবিতেই সংগীত রয়েছে।ছবিটি মুক্তি পেতে চলেছে ১৯ ডিসেম্বর। এবার গল্পে রয়েছে গভীর আবেগ। ছবিতে দেখা যাবে, জ্যাক সুলি ও নেইতিরি তাদের ছেলের মৃত্যুর শোকে ভেঙে পড়েছেন।এই শোক তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি করে। ফ্র্যাংলেন বলেন, এই মানসিক দূরত্ব বোঝাতে তিনি সংগীতে ভাঙন ও নীরবতা ব্যবহার করেছেন। তার মতে, শোকের ক্ষেত্রে অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী।