দক্ষিণ কোরিয়ায় শি চিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর, মালয়েশিয়ায় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দেখা করেন।হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ‘আমি এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং আমরা একমত হয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক কখনো এখনকার মতো ভালো ছিল না।’ তিনি আরো জানান, তাদের মুখোমুখি বৈঠকের পর থেকে তিনি ডংয়ের সঙ্গে আবার কথা বলেছেন।তিনি শক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক সম্পর্কের পথের কথা উল্লেখ করে বলেন, ‘অ্যাডমিরাল ও আমি একমত যে শান্তি, স্থিতিশীলতা ও সুসম্পর্ক আমাদের দুটি মহান ও শক্তিশালী দেশের জন্য সর্বোত্তম পথ।’
হেগসেথ বলেন, ‘দ্রুতই আমাদের আরো বৈঠক হবে।তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।ডং হেগসেথ কে বলেন, ‘দেশগুলোর বিশ্বাস বৃদ্ধি এবং অনিশ্চয়তা দূর করার জন্য নীতি-স্তরের সংলাপ জোরদার করা উচিত এবং সমতা, শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও স্থিতিশীল ইতিবাচক গতি দ্বারা চিহ্নিত একটি দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক গড়ে তুলতে হবে।’