শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাকে আটক করে হাতিয়া থানা পুলিশ। আটক হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামসুল তাব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।জিডিতে উল্লেখ করা হয়, ‘Israt Raihan …’ ও ‘Rupak ….’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মেসেঞ্জার থেকে নেওয়া ভাইরাল হওয়া ওই হুমকিরস্ক্রিনশটে দেখা যায়, ইসরাত রায়হান অমি লিখেছেন— ‘হান্নান বল আর তানভির বল যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।এই ঘটনায় অমি ছাড়াও আরো ছয়জনের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে। তারা হলেন- রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।