ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘জাতীয় শ্রমিক শক্তি নামের নতুন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাজহারুল ইসলাম ফকিরকে আহ্বায়ক ও শ্রমিক নেতা ঋআজ মোর্শেদকে সদস্য সচিব করে ১০১ সদস্যের এ কমিটি করার তথ্য মঙ্গলবার শ্রমিক শক্তির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।শুক্রবার বাংলামোটরের নেভি গলিতে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে সংগঠনটি।সংবাদ বিজ্ঞপিতে বলা হয়েছে, আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আল আমিন খান ও তানহা শান্তা।এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব সৌরব খান সুজন ও আব্দুল বারেক। যুগ্ম আহ্বায়ক- তৌহিদুল ইসলাম, ওয়াজি উল্লাহ, সজিব ওয়াফি, আহমেদ ইসহাক, মেহেদী হাসান খাঁন, সম্রাট আজাদ, রেজাউল ইসলাম, হাসিবুর রহমান, নূর ই আলম সিদ্দিকী, শিবলী আহমেদ, কলিন্স চাকমা।যুগ্ম সদস্য সচিব- রহমতউল্লা রবিন নিহাল (দপ্তর), মাহবুবুর রহমান আকাশ, সাইফুল ইসলাম ফয়সাল, মো. কামরুজ্জামান, তৌফিক উজ জামান পীরাচা, জান্নাতুল ফেরদৌস আঁখি, অনিক হাসান মানিক, রাজন আহমেদ, রিয়া পারভীন, মো. সরোয়ার কামাল, হোসাইন নুর, শেখ রায়হান, মোহাম্মদ মুসা, রিয়াদ হোসেন, রবিউল হাসান রনি, হাসান মাহমুদ।সিনিয়র সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে আলেয়া খাতুন ও মামুন চাকলাদারকে। সংগঠক হিসাবে আছেন, শেখ রুবেল, ফয়সাল আহমেদ, তানজিয়া শিশির, ফাহাদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মো. ফারুক হোসেন, কাউসার আহম্মেদ, মো. মোতালেব শিকদার, মো. মাসকুর আলম মামুন, নাঈম আল ইসলাম, হাফিজুর রহমান সরকার, হোসাইন মোহাম্মদ আনোয়ার, মো. রেজওয়ান সিদ্দিকী, নজরুল ইসলাম ডেভিড, আব্দুল্লাহ আল আবু বকর (তাবরেজ), এখলাস ফরাজী, মো. নাজমুল ইসলাম টিটু, মাসুম বিল্লাহ, ফাহিমা শিকদার, ফজলে এলাহী রুবেল, মো. মোসলেহ উদ্দিন খান জুয়েল, মো. কাওছার হাওলাদার, সম্রাট শেখ, গোলাম রাব্বি হাসান, সোনিয়া খান, মো. আব্দুল্লাহ আল সানী, মোহাম্মদ ফারভেজ, মো. আব্দুল হাদী চৌধুর, আল মামুন, শেখ শাহানা, ফারজানা আক্তার বৃষ্টি, আব্দুল কাদের আলভ, মো. হাসানুর রহমান।কমিটির সদস্যদের মধ্যে আছেন- মেরাজুল ইসলাম, রমজান আলী, হাসান ইমাম তালুকদার, নুরুজ্জামান কবির, শিব্বির আহম্মেদ, আবদুল আউয়াল সাগর, আশরাফুল হক লাতুক, রোজিনা আক্তার, মো. দিদার আলম, মো. সোহেল রানা খান, মো. আমির হামজা, আরিফ রায়হান, আমজাদ ফয়সাল আহমেদ (নারায়নগঞ্জ), মো. শাহাবুদ্দিন শান্ত, মো. মনিরুল ইসলাম, মো. রুবেল মিয়া, মোহাম্মদ শাহ্জালাল, আব্দুর রহিম, রবিউল করিম, মোসা. হাসিনা মাহমুদ, আমির হোসাইন আতিক, মো. মেহেদী হাসান, শাহাদাৎ হোসেন রিয়াদ, জান্নাতুল ফেরদৌস, কাজী ইউসুফ কবির, ফারুকুল ইসলাম, পিংকি বেগম, জাবের হাওলাদার, মো. কিবরিয়া মোল্লা, মোজাম্মেল হক, মো. ইমরান হোসেন, মিজানুর রহমান আকন্দ ও আরিফা আকতার।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর ২০২৫ ‘জাতীয় শ্রমিক দিবস’ উপলক্ষে রাজধানীতে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হবে।সংগঠনটির ঘোষণাপত্রে বলা হয়, ‘জাতীয় শ্রমিক শক্তি’ আগামী এক বছরের মধ্যে দেশের বিভিন্ন খাতে শ্রমিক সংগঠনের নেটওয়ার্ক গড়ে তুলবে এবং কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে।